1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন— নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিএনপি পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ আটক পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর

  • আপডেটের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ ভিউ
Oplus_131072

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে কেন্দ্রগুলোতে ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সকালে সিলেট সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে ভোটের সরঞ্জাম তুলে দেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এর আগে মঙ্গলবার সকালেই শেষ হয়েছে নির্বাচনী প্রচার। এখন ভোটের অপেক্ষায় প্রার্থী ও ভোটাররা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের চার জেলায় মোট ১৯টি আসনে ১০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভাগে মোট ভোটার ৭৮ লাখ ৫৫ হাজার ৮৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন, সুনামগঞ্জে ১৯ লাখ ২২ হাজার ১৬৯ জন, হবিগঞ্জে ১৭ লাখ ১ হাজার ৭৪৫ জন এবং মৌলভীবাজারে ১৫ লাখ ১৬ হাজার ৫৮৮ জন ভোটার রয়েছেন। সিলেট জেলার ছয়টি আসনে প্রার্থী হয়েছেন ৩৩ জন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে প্রচার কার্যক্রম শেষ হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আশা প্রকাশ করেন, সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমাদের অঙ্গীকার একটাই, মানুষ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কেউ নির্বাচনী আইন ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সিলেট জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ১৬টি। এসব কেন্দ্রে বুধবার সকাল থেকেই সরঞ্জাম পাঠানো শুরু হয়। নগরের সিলেট ক্রীড়া কমপ্লেক্স থেকেও সরঞ্জাম বিতরণ করা হয়। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জেলা প্রশাসক জানান, এবার ভোটের নিরাপত্তায় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি ড্রোন ক্যামেরার ব্যবহারের কথাও জানান তিনি। র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনের আগে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। যৌথবাহিনীর অভিযানে প্রায় ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সংখ্যালঘু ও চা-শ্রমিক অধ্যুষিত এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে। ভোটের দিন প্রায় ৫৫০ জন র‌্যাব সদস্য মাঠে থাকবেন। স্পর্শকাতর এলাকায় থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এদিকে নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহানগর এলাকায় ৯৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নজরদারির পাশাপাশি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। তবে ভোটের আগমুহূর্তেও অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার দ্বারস্থ হচ্ছেন প্রার্থীরা। সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কালো টাকার ব্যবহার, সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং বহিরাগতদের এনে কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিয়ানীবাজার এলাকায় বহিরাগত সন্ত্রাসীরা অবস্থান নিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে এবং কেন্দ্র দখল ও জাল ভোটের ষড়যন্ত্র করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com