1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
২৯৭ আসনের বেসরকারিভাবে ফল প্রকাশ: বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন কবে? গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী ২৯৭ আসনের বেসরকারিভাবে ফল প্রকাশ: বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭ তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আনসার সদস্যের ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন— নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিএনপি পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ আটক পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

২৯৭ আসনের বেসরকারিভাবে ফল প্রকাশ: বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭

  • আপডেটের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ ভিউ
Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।

তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। একটি আসনের ফলাফল আগেই স্থগিত করা হয় বলে জানান তিনিইসি সচিব বলেন, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে। এবারের নির্বাচনে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।

ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসনবিএনপি একক দল হিসেবে পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণঅধিকার পরিষদ ১টি আসন পেয়েছে।

‘দ্রত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। রিটার্নিং অফিসারের তথ্যের সঙ্গে মিলিয়ে নেয়ার পরই নির্ভুলভাবে গ্যাজেট প্রকাশ করবে ইসি,’ যোগ করেন ইসির সচিব।

তবে আখতার আহমেদ এও বলেন, ‘কে শপথ পড়াবেন সেটি বলার এখতিয়ার ইসির নেই।’।।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com