1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে নিখোঁজের একদিন পর মানছুরা আক্তার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশু মানছুরা আক্তার মুড়িয়াউক গ্রামের মো. কেনু মিয়ার মেয়ে।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) গ্রামের পূর্বদিকে ‘ইসমাইল বন্দ’ নামে হাওরের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,মুড়িয়াউক গ্রামের মো. কেনু মিয়ার মেয়ে মানছুরা আক্তার শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়।এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

শনিবার সকালে স্থানীয়রা একটি সরিষা ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির গলায় নিজের পরনের কাপড় পেঁচানো ছিল।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com