বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা পাতন গ্রামে বদর উদ্দিন (৫৬) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) রাতে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে বদর উদ্দিনকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।তবে কী কারণে তিনি এ পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান জানান,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply