1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৬ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৬

  • আপডেটের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-শংকর ছত্রী (৩৮),ইরাক চিচাম (২৭), শিতেশ বাউরী (২৭),সজীব লোহার (২৬), অধীর ছত্রী (৩৪), ও দিবাকর ছত্রী (২৩)।তারা সকলেই সিলেট নগরীর এয়ারপোর্ট থানার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এয়ারপোর্ট থানাধীন খাদিম চা বাগানের অন্তর্গত বুরজান চা কারখানা সংলগ্ন মাঝলাইন এলাকার শংকর ছত্রীর বসত ঘরে অভিযান পরিচালনা করে।এ সময় প্রকাশ্যে ঝান্ডু-মুন্ডু জাতীয় জুয়া খেলার সময় ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com