1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে পরিত্যক্ত অবস্থায় ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ডেটোনেটর উদ্ধার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সিলেটে পরিত্যক্ত অবস্থায় ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ডেটোনেটর উদ্ধার

  • আপডেটের সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে ১৫টি পাওয়ার জেল ও ১৭টি নন-ইলেক্ট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র‍্যাব-৯ ও বিজিবির যৌথ আভিযানিক দল।

রোববার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়।

র‍্যাব সূত্র জানায়, র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর একটি যৌথ আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজারে অবস্থানকালে রোববার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, স্থানীয় কাজলসার ইউনিয়নের রায়গঞ্জ এলাকার আটগ্রাম পেট্রোবাংলা পয়েন্টের রায়গ্রাম যাত্রী ছাউনির আশপাশে বিস্ফোরক দ্রব্যাদি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এমন সংবাদ পেয়ে র‍্যাব ও বিজিবির যৌথ আভিযানিক দলটি রাত ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায় এবং যাত্রী ছাউনির পেছনে পলিথিন দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫টি পাওয়ার জেল এবং ১৭টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়।তবে উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়,উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে,যা নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com