মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে খাল ভরাট এবং কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে খয়রুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সুড়িকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানটি পরিচালনা করেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
প্রশাসন সূত্র জানায়, সুড়িকান্দি এলাকায় সরকারি খাল ভরাট ও কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’-এর ৭(ক) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় অভিযুক্ত খয়রুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে খাল থেকে ভরাটকৃত মাটি অপসারণ করার জন্য অভিযুক্ত ব্যক্তিকে কঠোর নির্দেশনা প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমির সুরক্ষা নিশ্চিতে প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।আইন অমান্য করে যারা কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করবে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply