1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক-২

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ২২৫ বোতল ভারতীয় মদ ও একটি নোহা গাড়িসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ আলীর ছেলে রাকিবুল ইসলাম রুবেল (৩২) এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হালিয়াঘাট গ্রামের খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা (৩৪)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার এসআই কামরুল আলম, এসআই আমিরুল ইসলাম,এএসআই মোহাম্মদ আলী,এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী চিকাডহর এলাকায় কালো রঙের একটি এক্স নোহা গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত সেখান থেকে সরে গিয়ে কৌশলে নভাগী গ্রামে প্রবেশ করে।পরে পুলিশের নজরদারি জোরদার করে নভাগী গ্রাম থেকে গাড়িটি আটক করা হয়।এ সময় গাড়ি তল্লাশি করে ১ হাজার ২২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়।এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com