1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাধবপুরে বিজিবির অভিযানে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের মাধবপুরে বিজিবির অভিযানে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি সংস্কারের সাথে প্রতারণা করেছে — নাহিদ ইসলাম আজ পবিত্র মাহে রমজানের রহমতের প্রথম দিন রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড রমজান মাস উপলক্ষে ব্যাংক লেনদেন করতে পারবেন যে সময়

মাধবপুরে বিজিবির অভিযানে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

  • আপডেটের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ ভিউ

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাত ১২টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সদস্যরা মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বান্ডারুয়া নামক এলাকায় টহল পরিচালনা করে।

এসময় সময় ভারত থেকে মাদক পাচারকারী কয়েকটি বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, জব্দ করা ভারতীয় গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তর করা হয়েছে।একই সঙ্গে মাদক পাচারে জড়িত চোরাচালানি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com