সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট পয়েন্ট থেকে জুয়া খেলার দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-মনির হোসেন (৪২), দেলোয়ার হোসেন (৪০) ও আক্তার হোসেন (৪৫)।
পুলিশ জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট পয়েন্ট থেকে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় তাঁদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply