মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর ডিমাই সীমান্তবর্তী এলাকা থেকে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।
শনিবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ৩০ মিনিটে বড়লেখা উপজেলার উত্তর ডিমাই এলাকার ইউনিয়ন মিশন নামক স্থানে বিওসিটিলা বিওপির টহলদল অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। বিওসিটিলা বিওপির টহল কমান্ডার নায়েক নুরুল আনোয়ারের নেতৃত্বে সীমান্ত পিলার ১৩৮৫ থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইউনিয়ন মিশন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭২ বোতল মদ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, জব্দ করা ভারতীয় মদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply