1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযানে আটক-৯ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযানে আটক-৯

  • আপডেটের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ ভিউ

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে।অভিযানে প্রায় ৫৫ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং বাজারঘাট, জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৮০ থেকে ৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়।জব্দ করা বালু সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন,পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

একই সঙ্গে এ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com