1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  6. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ দুই নারী গ্রেফতার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ নেসলে কিটক্যাট চকলেট ও কাভেরী মেহেদীসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-যশোর জেলার বেনাপোল থানার কাকমারি এলাকার শওকত মিয়ার স্ত্রী আখি বেগম (৩০) এবং একই জেলার অভয়নগর থানার বুইকারা এলাকার মৃত দুলাল ফারাজীর স্ত্রী নাসিমা বেগম (৪৫)।

পুলিশ জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) প্রণজিৎ মন্ড সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া এলাকার মুসলিম হ্যন্ডস স্কুল এন্ড এক্সিলেন্স এর সামনে চেকপোস্ট পরিচালনাকালে তানভীর এন্টার প্রাইজ নামক একটি মিনিবাস তল্লাশি করা হয়।তল্লাশিকালে মিনিবাস থেকে ৭১০ পিস ভারতীয় নেসলে কিটক্যাট চকলেট ও ৫১৮ পিস কাভেরী মেহেদী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব ভারতীয় অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com