1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা সেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট রেমা-কালেঙ্গা বনে গোলাগুলি ঘটনায় ১০ জনের নামসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে শাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা সেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেক্সঃ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে ফেসবুক প্রোফাইলে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার অষ্টগ্রাম সদর ইউনিয়নে মধুর হাটি গ্রামের বাড়ি থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা চালানো ও মদদের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

গ্রেফতার হওয়া ওই নেতা হলেন, কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজীব আহমেদ হেলু। এছাড়াও তিনি অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি।

জানা যায়, গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই নেতা। পরে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি হন। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com