1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেটের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪২ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় বাজার মনিটরিং অভিযানে অতিরিক্ত দামে খেজুর বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে দুটি খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল উদ্দিন।অভিযানে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ও র‍্যাব-৯-এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শিবগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ‘রসমেলা’ নামক খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে দেখা যায়, তারা প্রচলিত বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে খেজুর বিক্রি করছে।এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

এরপর একই এলাকায় ‘কিউ বিস্ট্রো’ নামক রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।সেখানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com