1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সিলেটে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার তেলীবাজার এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইকবাল হোসেন শফিক (২৭) ও কিশোরগঞ্জ সদর উপজেলার চিকনিচর এলাকার মফিজ উদ্দিনের ছেলে আবু রায়হান আব্দুল্লাহ (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আক্কাস আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন তালতলা এলাকায় পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করেন।এ সময় রাস্তার ওপর ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে ১টি চাকু ও ১টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com