1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  6. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ ভিউ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি দল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বৃহস্পতিবার রাত আনুমানিক ১টায় অভিযান চালায়।এসময় সন্দেহজনক একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে কৌশলে লুকানো ভারতীয় জিরার বস্তা উদ্ধার করা হয়।

এদিকে, একই এলাকায় ভোর রাত ৪টার দিকে পৃথক আরেকটি বিশেষ অভিযানে একই এলাকায় অন্য আরেকটি ট্রাক তল্লাশী করে একই কায়দায় বালুর নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে,জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com