1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

  • আপডেটের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান নিহত হয়েছেন।এ ঘটনায় সঙ্গে থাকা অপর পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার সময় জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের মো. সামছুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানায় কর্মরত এএসআই সোহেল রানা ও এএসআই আতিকুর রহমান আসামি ধরতে ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে যাওয়ার পথে উপজেলার দরবস্ত এলাকার সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক পুলিশ কর্মকর্তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান ও অপর পুলিশ কর্মকর্তা সোহেল রানা ছিটকে পড়ে আহত হন।

খবর পেয়ে জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনিসহ অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।পরে এএসআই আতিকুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় আতিকুর রহমান মারা যান।

এ ঘটনায় জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাকসহ আটক করা হয়েছে।আটকরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com