1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে জলমহাল ইজারা নিয়ে সংঘর্ষ, আহত ৫০

  • আপডেটের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ ভিউ

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে জলমহাল ইজারা নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন সরসের সাথে ইউনিয়ন পরিষদ সদস্য মুজিবুর রহমানের জলমহাল ইজারা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকদিন ধরে তাদের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ইসমাইল হোসেন সরস মিয়ার পক্ষের মোতাহির মিয়ার ছেলে নীলয়ের সাথে মুজিবুর রহমানের পক্ষের মোতালিব মিয়ার ছেলে বজলু মিয়ার বাক বিতন্ডা হয়। এর জেরে দু’পক্ষের লোকজন রাত ৮ টায় টর্চ লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে দিলকুশ মিয়া (৪০), মহিবুর মিয়া (৪৫), বারাম মিয়া (৪৮), জয়নাল আবেদীন (৫৫), সেকুল মিয়া (৪৮), রুমন মিয়া (২২), উজ্জ্বল মিয়া (২০), পাবেল মিয়া (২৪), হুসাইন মিয়া (২১), কাবিল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৫৫), মহিবুল রহমান (৪৫)কে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবার হোসেন বলেন, ‘পূর্ব বিরোধ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com