1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সিলেটে ১ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

  • আপডেটের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া,পাথরকোয়ারি, শ্রীপুর ও বাংলাবাজার বিওপি এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, জিরা, সুপারি, কমলা, মাল্টা, আঙ্গুর, পেঁয়াজ, অলিভ অয়েলসহ বিভিন্ন পণ্য।এছাড়াও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও আটক করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন(৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com