সিলেট প্রতিনিধি:সিলেটের মোগলাবাজারে র্যাব-৯ এর অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ মিনারা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মিনারা বেগম সিলেট জেলার বিয়ানীবাজার থানার বিলুয়া গ্রামের কাশিম আহমদ চৌধুরীর স্ত্রী।
র্যাব-৯ সূত্র জানায়,সিলেটের মোগলাবাজার থানাধীন ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ফেনসিডিল মজুত রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ঘটনাস্থলে যায়।রাত প্রায় ২টা ৩০ মিনিটে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে একজন নারীকে আটক করা হয়।অপর একজন কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে রান্নাঘরের সিলিংয়ের ওপর রাখা একটি কাগজের কার্টনের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান,পালিয়ে যাওয়া সহযোগীর সঙ্গে যোগসাজশে ফেনসিডিল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাঁকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply