1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ গ্রেফতার-২

  • আপডেটের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২১ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশর অভিযানে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় তৈরী অলিভ অয়েল তেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেট জেলার গোয়াইনঘাট থানার টেকনাগোল এলাকার মৃত গোলাম সরোয়ার মিয়ার ছেলে সাইদুর রহমান (৩৬) এবং নেত্রকোনা জেলার মদন থানার মোড়লপাড়া এলাকার মৃত ইঞ্জিল মিয়ার ছেলে আজাদ মিয়া (৫৭)।

পুলিশ জানায়, রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) খোরশেদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন এলাকায় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে থামার সংকেত দেন।কিন্তু চালক পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গাড়িসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এ সময় সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ১০০ মিলি করে ৮০০ বোতল এবং ২০০ মিলি করে ২৫০ বোতল ভারতীয় তৈরী অলিভ অয়েল তৈল উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।একই সঙ্গে সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com