1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ তিন যুবক গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ তিন যুবক গ্রেফতার

  • আপডেটের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১৯ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কাভেরী মেহেদীসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার দিঘীরপাড়া এলাকার ব্রজেন্দ্র সাহার ছেলে সুমন সাহা (২৬), একই থানার নোওয়াপাড়া এলাকার শাহজাহান খানের ছেলে মনির কাজী (৩০) ও একই থানার দেবীপুড়া এলাকার মৃত মোঃ শুকুর আলীর ছেলে মোঃ রুবেল (৩২)।

পুলিশ জানায়, সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) প্রণজিৎ মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরান (রহঃ) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকার মুসলিম হেন্ডস স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি সিলভার রংয়ের প্রাইভেটকার তল্লাশি করা হয়।তল্লাশিকালে প্রাইভেটকার থেকে ১ লক্ষ ৫৩ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কাভেরী মেহেদী উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com