1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
খেলাফত মজলিসের সমাবেশ: ‘উপদেষ্টা মাহফুজ আলম, আপনাকে মুখ সামলে কথা বলতে হবে’ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

খেলাফত মজলিসের সমাবেশ: ‘উপদেষ্টা মাহফুজ আলম, আপনাকে মুখ সামলে কথা বলতে হবে’

  • আপডেটের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেক্সঃ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে তৌহিদি জনতা নিয়ে করা বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর মাদ্রাসা মাঠে সংগঠনটির রাজশাহী জেলার আয়োজনে গণসমাবেশে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি দলের আমির মামুনুল হক উপদেষ্টাদের উদ্দেশে বলেন, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জালালুদ্দিন আহমেদ বলেন, ‘তৌহিদ মানে যারা এক আল্লাহকে বিশ্বাস করেন। যারা এক আল্লাহকে বিশ্বাস করেন, তাকে বলা হয় তৌহিদি জনতা। কিন্তু আজকে দুর্ভাগ্য বর্তমান সরকারের এক উপদেষ্টা যার নাম মাহফুজ আলম। গতকালকে তৌহিদি জনতাকে উগ্রবাদ বলে সম্বোধন করেছে। অর্থাৎ উনি গোটা মুসলমানকে উগ্রবাদ বলে সম্বোধন করেছেন। উপদেষ্টা মাহফুজ আলম, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন। আপনাকে মুখ সামলে কথা বলতে হবে। যদি বাংলাদেশের মুসলমান গর্জে ওঠে, আপনি পালাবার পথ পাবেন না। এ জন্যে আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি মুসলমানদের উগ্রবাদ বলবেন, এটা ৫ আগস্টের পর এ দেশের জনগণ মেনে নেবে না। তাই পরিষ্কার বলি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশের জনগণ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেএর আগে গত সোমবার এক ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল (শয়তান) হিসেবে ট্রিট (গণ্য) করা হবে।’ তিনি আরও লিখেছেন, ‘তৌহিদি জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহাম্মকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাজলিমুনা ওলা তুজলামুনা—জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

পরে গতকাল মঙ্গলবার রাতে আরেকটি ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, ‘তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন, তাদের আমি হুমকি দিইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভূলুণ্ঠিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com