1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ওসমানীনগরে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৩ ভিউ

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলায় কৃষিজমি হতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আহাদ মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামের একটি কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা’র নেতৃত্বে এবং থানা পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত  পরিচালিত হয়।

অভিযানকালে আহাদ মিয়াকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com