1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫৩ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৮৪ লিটার চোলাই মদসহ জাহেদ আহমদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জাহেদ আহমদ সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লাউয়াই,রায়েরগাঁও গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার এসআই (নি:) মো: আব্দুল মজিদ খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকা থেকে জাহেদ আহমদকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ৮৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com