1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুই যুবক আটক

  • আপডেটের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩৩ ভিউ

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ দুই যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার উত্তর লাবু গ্রামের ফারুক আহমদের ছেলে আব্দুল কাইয়ুম (২৯) এবং ফেনাইকুনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রামিম আহমদ (২২)।

পুলিশ জানায়, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোররাতে তিতারাই এলাকায় অবস্থান নেয় পুলিশ।এ সময় তথ্য আসে, সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাকি দিয়ে ভারতীয় পণ্যবোঝাই একটি ডিআই পিকআপ রাধানগর বাজার হয়ে সিলেট শহরের দিকে যাচ্ছে।

পরে সন্দেহভাজন একটি পিকআপ থামার সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে গাড়িসহ দুইজনকে আটক করে।এসময় গাড়িতে তল্লাশি করে ১০ লাখ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি ও ২ হাজার ৩০৪ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৪১ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মাদক ও চোরাচালানবিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com