1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
চুনারুঘাটে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও গরু জব্দ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

চুনারুঘাটে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও গরু জব্দ

  • আপডেটের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০০ ভিউ

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক দুই অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ মার্চ) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ২টার দিকে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান এলাকায় টহল পরিচালনা করে।এ সময় কয়েকজন মাদক পাচারকারী ভারত থেকে কয়েকটি বস্তায় করে মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন।পরে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এছাড়া একই এলাকায় পৃথক আরেকটি বিশেষ অভিযানে সাতছড়ি বিওপির টহলদল ভারত থেকে পাচারকৃত মালিকবিহীন ৮টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ভারতীয় গাঁজা ও গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান,জব্দকৃত গরু ও গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com