1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জাতীয় স্মৃতিসৌধে চিফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে চিফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা

  • আপডেটের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮০ ভিউ

বার্তা ডেস্ক :: মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং অন্যান্য হুইপরা।

রোববার (৮ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকারী ৬ জন হুইপ হলেন— মো. জি কে গউছ; রকিবুল ইসলাম বকুল,মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু; এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু; মো. আখতারুজ্জামান মিয়া এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর চিফ হুইপ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পথ ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারের আলোকে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আসন্ন সংসদ অধিবেশন সম্পর্কে তিনি বলেন, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ হবে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। আমরা আশা করি, বিরোধী দল সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহযোগিতা করবে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com