1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
টেকনাফে নৌবাহিনীর অভিযানে ১১ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ১১ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ

  • আপডেটের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৬ ভিউ
Oplus_131072

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ  কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লক্ষ টাকা। রবিবার (৮ মার্চ) টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট হ্নীলা ইউনিয়নস্থ রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা জব্দ করে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রবিবার (৮ মার্চ) টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট হ্নীলা ইউনিয়নস্থ রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। নৌবাহিনীর কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় মাদক বিক্রি ও পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারিদের আস্তানা হতে দু’টি সাদা রঙের বস্তা উদ্ধার করা হয়। এসময় উদ্ধারকৃত বস্তুাগুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লক্ষ টাকা। পরবর্তীতে, উদ্ধারকৃত ইয়াবাসমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দেশব্যাপী অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিরবিচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই সাথে দেশের উপকূলীয় এলাকাকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com