1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

মাধবপুরে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

  • আপডেটের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪০ ভিউ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় জিহান মিয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ ) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহান মিয়া উপজেলার বাঘাসুরা এলাকার মোঃ সুবেল আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জিহান মিয়া বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল।এ সময় একটি মাটিবাহী ট্রাক্টর দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্টরটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com