1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সিলেটে ১৪ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার-১

  • আপডেটের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫৯ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি ট্রাকসহ মোঃ রাশেদ আলী (৪৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ রাশেদ আলী সিলেট জেলার গোয়াইনঘাট থানার কুনকড়ি এলাকার মৃত কনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার (৮ মার্চ) দুপুর ১টার দিকে জালালাবাদ থানার এসআই (নিঃ) মো. ফাইনূর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকার বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহজনক একটি হলুদ রংয়ের ট্রাক থামিয়ে তল্লাশি করেন।

এ সময় ট্রাক থেকে ৯৫ বস্তা অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com