1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

হবিগঞ্জে বিজিবির অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

  • আপডেটের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২৫ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী পৃথক দুই অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি জানায়, রোববার (৮ মার্চ) বিকেলে হবিগঞ্জের মাধবপুরের রাজেন্দ্রপুর বিওপির সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের গোপন সংবাদ পায় বিজিবি।এ প্রেক্ষিতে তারা সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নোয়াগাঁও নামক এলাকায় অভিযান চালায়।এ অভিযানে জঙ্গলে লুকিয়ে রাখা মালিকবিহীন অবস্থায় ১৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এর আগে একইদিন ভোররাতে রাজেন্দ্রপুর বিওপির টহলদল মাধবপুর উপজেলার জালুয়াবাদ এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে।এ সময় ভারত থেকে পাচারকালে মালিকবিহীন অবস্থায় আরও ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, জব্দকৃত ভারতীয় গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।একই সঙ্গে মাদক পাচারে জড়িত চোরাচালানি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com