1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮০ ভিউ

মাধবপুর প্রতিনিধি: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ) সকাল ১১টায় উপজেলা পরিষদ এর সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসভার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।

পরবর্তীতে বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মাধবপুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নূর মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনতোস মল্লিক। তিনি সবাইকে যে কোন দুর্যোগের সময় মাধবপুর ফায়ার সার্ভিসের ০১৯০১০২৩৬৮২ নাম্বারে যোগাযোগ করতে বলেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমরুল হাসান,উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, পৌর সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমান প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com