জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩ বোতল ভারতীয় মদসহ জাকির হোসেন (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জাকির হোসেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।বিকেল সাড়ে ৩টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই রাজন দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি গেটলক বাসে (ঢাকা-মেট্রো-ব-১৫-৫৮২৩) তল্লাশি চালিয়ে জাকিরকে আটক করেন।পরে তাঁর দেহে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় তিন বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply