1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাধবপুরে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

মাধবপুরে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৭ ভিউ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাকভর্তি বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

মঙ্গলবার (১০ মার্চ) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় কৌশলগত অবস্থান নেয়।মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়।

পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা লুকানো রয়েছে।পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করে বিজিবি।

বিজিবি জানিয়েছে,জব্দকৃত ভারতীয় জিরা ও চশমার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় জিরা ও চশমা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com