সিলেট প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে বাসের ধাক্কায় হৃদয় (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাত পৌণে ৮টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকায় সিলেটগামী একটি বাসের সঙ্গে হৃদয়ের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বাস ও চালককে আটক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply