সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০২ বোতল বিদেশি মদসহ চার যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার দক্ষিন রামেরকান্দা শাক্তা এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোঃ রাশেদ (২১), কেরানীগঞ্জ থানার শাক্তা মধ্যপাড়া এলাকার মোঃ আলমগীর মিয়ার ছেলে আবু কালাম পিএল (২৬) ও মোঃ পাবেল মিয়া (৩১) এবং কেরানীগঞ্জ থানার শাক্তা চৌধুরীপাড়া এলাকার মৃত ফেরী মোহন মন্ডলের ছেলে তপন মন্ডল (৩০)।
পুলিশ জানায়,বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস এলাকার সুচারু ড্রাই ক্লিনার্স নামক দোকানের সামনের পাঁকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহজনক একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮০৩৪) থামিয়ে তল্লাশি করেন।তল্লাশিকালে বাসের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply