সিলেট প্রতিনিধি : সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ সাইফুর রহমান সাইফ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাইফুর রহমান সাইফ সিলেট নগরীর জালালাবাদ থানার যোগীপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার এসআই(নিঃ) মোঃ আজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকা থেকে সাইফুর রহমান সাইফকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply