1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার

  • আপডেটের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪৩ ভিউ
Oplus_131072

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়া এলাউড (অনুমোদিত) না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সংসদ সদস্যদের (এমপি) না দেখে বা শুধু পয়েন্ট দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করার আহ্বান জানিয়েছেন।রোববার (১৫ মার্চ) সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেওয়া কয়েকজন সংসদ সদস্যকে উদ্দেশ্য করে স্পিকার এই নির্দেশনা দেন।

জানা গেছে, অধিবেশন চলাকালে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের (হাতপাখা) নির্বাচিত সংসদ সদস্য মো. অলিউল্লাহ বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়ছিলেন।

এ সময় স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া এলাউড না। আপনি নোট রাখবেন। একবার তাকিয়ে তারপর হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন— আগামীতে এটাই আশা করি। এটাই সংসদের নিয়ম।শুধু তিনিই নয় অধিবেশন চলাকালে আরও বেশকিছু সংসদ সদস্যকে কাগজ দেখে বক্তব্য দিতে দেখা যায়। তার পূর্ববর্তী বক্তাও দেখে দেখে বক্তব্য দিয়েছেন উল্লেখ করে স্পিকার বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতোই দেখে দেখে বক্তব্য দিয়েছেন। এটা সংসদের রেওয়াজ নয়। ভবিষ্যতে না দেখে পড়ার অভ্যাস করবেন আপনারা। স্পিকারের এমন নির্দেশনার পর বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন কয়েকজন সংসদ সদস্য। কারণ অনেকেই দীর্ঘ বক্তব্য প্রস্তুত করে কাগজ দেখে পড়ে থাকেন। ফলে এখন থেকে সংসদের নিয়ম মেনে ‘নোট দেখে সরাসরি বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিতে হবে’।

উল্লেখ্য, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com