1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

  • আপডেটের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩৪ ভিউ

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তরবরগ আলহানি কেন্দ্রীয় জামে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৫ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। স্থনীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে “আলহানি” নামে পরিচিত মসজিদটির নাম পরিবর্তন করে একটি পক্ষ “সোনার মদীনা মসজিদ” করার উদ্যোগ নিলে অপর পক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেয়।

উপজেলা প্রশাসনের জারি করা আদেশে বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উত্তরবরগ আলহানি কেন্দ্রীয় জামে মসজিদের চতুসীমার ২০০ গজ এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ অনুযায়ী, ওই এলাকায় পাঁচ বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, অস্ত্র বহনসহ যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মসজিদের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে তালাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকাবাসীকে অবহিত করতে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এলাকায় মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com