1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

মাধবপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও মদ উদ্ধার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০৬ ভিউ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্তে দুর্গম পাহাড়ি বনাঞ্চলের ভেতর অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল মদ উদ্ধার করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, সোমবার (১৬ মার্চ) বিকেলে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সাতছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি এলাকার দুর্গম পাহাড়ি লেবু বাগান এলাকায় কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে মাদক নিয়ে আসতে দেখা যায়।

এসময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তা ফেলে দ্রুত বনের ভেতর পালিয়ে যায়।পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল মদ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, উদ্ধারকৃত ভারতীয় গাঁজা ও মদ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com