1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

ইনাতগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ২৫ জন

  • আপডেটের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২১৭ ভিউ
Oplus_131072

মাসুদ শিকদারঃ হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর ও উমরপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লতিবপুর গ্রামের দিদার মিয়া ও উমরপুর গ্রামের তপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে দুই গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের ২৫ জন আহত হন।

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com