1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭৩ ভিউ

স্টাফ রিপোর্টার ॥  নবীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দের উদ্যোগে আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ, ২৯ রমাদান) নবীগঞ্জ শহরের হাড়ি পাতিল রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে সাংবাদিক ও সুধীজন অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ ছাবির আহমেদ চৌধুরী ও দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান।

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (জুলাই-ডিসেম্বর ২০২৬) এম.এ বাছিত, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি মুরাদ আহমদ, হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য নিজামুল হক চৌধুরী।

অন্যান্যদের মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শামীম ও তৌহিদ চৌধুরী, সাংবাদিক আকিকুর রহমান সেলিম, আবু তালেব, জসিম উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক (জুলাই-ডিসেম্বর ২০২৬) শাহরিয়ার আহমেদ শাওন, ইকবাল হোসেন তালুকদার, অঞ্জন রায়, এস.এম আমীর হামযা, জাবেদ ইকবাল তালুকদার, মোঃ সাদী, আহমেদ জনি চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান। মাহফিলটি উপস্থিত সবার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে তুলে সেই প্রত্যাশা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com