1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

নবীগঞ্জে গণহত্যা হত্যা দিবস উপলক্ষে আলোচন সভা

  • আপডেটের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১১৬ ভিউ

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে (২৫ মার্চ) বুধবার সকাল ১১ ঘটিকায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল হক চৌধুরী মনি,পল্লি বিদ্যুৎ এর ডিজি এম আসাদ্দুজ্জামান অনুজ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম,উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র দেব, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লা,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিক মিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার দাস,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাকারিয়া,উপজেলা সমাজ সেবা অফিসার বিদ্যুৎ দাস, উপজেলা প্রজীব কর্মকর্তা শাকিল আহমেদ,ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া,ছাদিকুর রহমান শিশু,ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ হামিদা বেগম,বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, আঃ রশিদ,হায়দার আলী খান,গজেন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আবুল হুসেন আজাদসহ আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছিল, তা মানব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এই গণহত্যা কেবল একটি জাতির কণ্ঠরোধের চেষ্টা ছিল না, বরং তা ছিল গণতন্ত্র ও স্বাধীনতার চেতনার ওপর আঘাত। আজ আমাদের অঙ্গীকার করতে হবে যে, বীর শহীদদের সেই আত্মত্যাগ বৃথা যেতে দেব না। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। এই দিবসটি আমাদের কেবল শোক করার দিন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তির প্রেরণা।

সভায় অতিথি ও অন্যান্য বক্তারা ২৫শে মার্চের ভয়াবহ স্মৃতিচারণ করেন এবং দেশের স্বাধীনতায় জীবন উৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com