1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

হবিগঞ্জে নিখোঁজের ২ দিন পর শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২ ভিউ
Oplus_131072

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের ২ দিন পর কালনী নদী থেকে ছামিরুন আক্তার (১১) নামের এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ার কান্দি গ্রাম সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার শিকার নিহত ছামিরুন আক্তার ওই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে।হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের ২ দিন পর কালনী নদী থেকে ছামিরুন আক্তার (১১) নামের এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ার কান্দি গ্রাম সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার শিকার নিহত ছামিরুন আক্তার ওই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) থেকে ছামিরুন আক্তার নিখোঁজ ছিল এবং পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। পরবর্তীতে বুধবার বিকেলে কালনী নদীর পূর্ব তীরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে শিশুটির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। শিশুটিকে কীভাবে এবং কেন হত্যা করা হয়েছে, তা উদঘাটনে পুলিশের তদন্ত শুরু হয়েছে। বর্তমানে তদন্ত কার্যক্রম প্রাথমিক পর্যায়ে রয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com