মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলায় কালিকাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে জামাল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর আটক করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং মনতলা ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য চরম হুমকিস্বরূপ।সরকারি সম্পদ রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply