1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৪ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সদর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ মোছা. মুনজরা খাতুন (৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মুনজরা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুর এলাকার আমির হোসেনের স্ত্রী।

র‍্যাব সূত্র জানায়, শুক্রবার (৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে র‍্যাব-৯, সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাইপাস পয়েন্ট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করেন।এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে এক নারী যাত্রী সন্দেহজনক আচরণ করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে তাকে তল্লাশি করে তার পরিহিত কাপড়ের ভেতর থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো ১৫টি প্যাকেট রাখা ৩ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী স্বীকার করেছেন যে,তিনি হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com