1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

  • আপডেটের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮৫ ভিউ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, ফুচকা ও জিরাসহ দুটি ট্রাক জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস লুকিয়ে রাখা হয়েছে।পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করে বিজিবি।

অন্যদিকে, একই দিনে দুপুর ১২টার দিকে মাধবপুর উপজেলার সাতছড়ি–তেলিয়াপাড়া সড়কে আরেকটি অভিযানে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতর থেকে ভারতীয় অবৈধ ফুচকা ও জিরা উদ্ধার করা হয়।

জব্দকৃত এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, অবৈধভাবে আনা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com