1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১৮ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও হাওর থেকে সজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সজলু মিয়া উপজেলার তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে।তিনি পরিবারসহ বড় বান্দ এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাওরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এর আগে সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় মাছ আহরণ করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর আজ মঙ্গলবার সকালে খবর পান হাওরে তার মৃতদেহ ভেসে উঠে।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com